কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ ঘন্টা কর্মবিরতি পালন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ পিএম


কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ ঘন্টা কর্মবিরতি পালন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহ্বানে ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৫ অক্টোবর)৩ ঘন্টার কর্মবিরতী পালিত হয়েছে।

সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন কাঠামো বাস্তাবায়নের দাবিতে ৪ দিনের এই কর্মসূচির ২য় দিন পালন করছেন শিক্ষকরা। সরেজমিন বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত কিন্তু শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন।

নামপ্রকাশ না করার শর্তে শিক্ষকরা জানান, এটা তাদের ন্যায্য অধিকার। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি তারা পালন করবেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে।

Ads