কুলাউড়ায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ০৩:৩৬ পিএম


কুলাউড়ায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার,নবাবগঞ্জ রোড ও  পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া উপজেলার দক্ষিণবাজারের হেলি ষ্টোরকে ২ হাজার টাকা,শাহিনা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা,নবাবগঞ্জ রোডের স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা,মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

Ads