বেলকুচিতে রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ০১:৫৭ পিএম


বেলকুচিতে রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ

সিরাজগঞ্জের বেলকুচিতে উৎকোচ ভাগাভাগিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যাকারীদের গ্রফতার করে শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সাতলাঠি বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে সাতলাঠি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় গ্রামবাসীরা আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দোষীদের চুরান্ত শাস্তি দাবী করে স্লোগান দেয়।

Ads