কুলাউড়ায় হাতির আক্রমনে গাড়ী ভাঙচুর, ৩ জন আহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ০২:০৭ পিএম


কুলাউড়ায় হাতির আক্রমনে গাড়ী ভাঙচুর, ৩ জন আহত

মৌলভীবাজারের কুলাউড়ায় উন্মাত্ত হাতি বীরবাহাদুরের আক্রমনে ৩ জন  শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সকালে কুলাউড়া -ফুলতলা সড়কে আদাআদি টিলাসংলগ্ন এলাকায় উন্মাত্ত হাতি একটি ট্রাকও ভাঙচুর করেছে।

স্থানীয় লোকজন জানান, সকালে কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কে আদিআদি নামক স্থানে হাতিটি অবস্থান নেয়। সকালে ট্রাক যোগে ২০-২৫ জন বাঁশ মহালের শ্রমিক পাহাড়ে যাবার সময় হাতির সামনে পড়ে ট্রাক। এসময় উন্মাত্ত হাতি ট্রাক ও ট্রাক বোঝাই শ্রমিককে ধাওয়া করে।

এসময় ট্রাক ফেলে চালক ও শ্রমিকরা পাহাড়ে দিকে পালিয়ে আত্মরক্ষা করার সময় বাঁশমহালের তিন শ্রমিক কাইয়ুম আহমদ (১৮), কাছিম আলী (৬২) ও সিপার মিয়া(৪০) আহত হন। এসময় হাতিটি ট্রাকের উপর হামলা ও ভাঙচুর চালায়।

কুলাউড়া রেঞ্জের বিট অফিসার রিয়াজ উদ্দিন জানান, হাতির বিষয়টি আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। খুব দ্রুত হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ২০ অক্টোবর থেকে ওই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

 

 

Ads