কুলাউড়া আ.লীগের কাউন্সিলকে সামনে রেখে বর্ধিত সভা
২৫ অক্টোবর ২০১৯, ০৯:১০ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০ নভেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধায় কুলাউড়া পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মো. মিছবাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধা পদ দেব সজল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রঊফ।
এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকরা অংশ নেন।
এসময় আগামী ১০ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে বর্তমান সভাপতি মোঃ আব্দুল মতিনকে আহবায়ক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুকে সদস্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সদস্য করে সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিছবাউর রহমান বলেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে জেলার পক্ষ থেকে সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাউদ্দিন সিরাজ উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।
.
উলেখ্য, ২০০৪ সালের ১২ ডিসেম্বর কাউন্সিলে ৬৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ১৫ বছর পর অনুষ্ঠিতব্য কুলাউড়া আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও উৎসাহ বিরাজ করছে।





















