দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা সড়কের বেহালদশা
০৭ নভেম্বর ২০১৯, ০৬:৩৪ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সবকয়টি রাস্তাই অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নে ছোয়া লাগেনি যুগের পর যুগ। তারমধ্যে অন্যতম ভুজনা সড়ক। দোয়ারাবাজার উপজেলার প্রাচীনতম ভুজনা গ্রাম হলেও যুগযুগ ধরে অবহেলিত এই ভুজনা দোয়ারাবাজার সড়কটি উন্নয়ন বঞ্চিত রয়েই গেছে। কাদা জল নিত্য দিনের সঙ্গি, বছরের অধিকাংশ সময় জুরে ভুজনা সড়কে পেক কাঁধা লেগেই থাকে। বর্ষা মৌসুমের ৬ মাস ওই সড়কে কাঁদা আর পানি অতিক্রম করে এলাকাবাসীর চলাচল করতে হয়। বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদগামী শিক্ষার্থীদের কাদার মধ্যে অনেক কষ্ট করে যাতায়ত করতে হয়। তাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রাম থেকে বের হলেই উপজেলা সদর। এই সড়ক দিয়ে প্রতিদিন ৮টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তা হলেও নির্মাণ বা পাকা করণের নেই কোন উদ্যোগ। অসুস্থ্য রোগিরা বা ডেলিভারী অবস্থায় অনেকে হাসপাতালে পৌছাতে না পেরে রাস্তায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে অনেকের। সুবিধা বঞ্চিত গ্রামগুলো হল, ভুজনা, উমরপুর, কালিকাপুর, কান্দিগাও, কদমতলি, নন্দিগ্রাম, নুরপুর, সোনাপুর। স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম ভুজনা দোয়ারা বাজার সড়ক। এলাকাবাসীর দাবি বর্তমান সরকারের আমলে দেশের অবকাটামো উন্নয়ন হলেও, আমরা অনেক পিছিয়ে রয়েছি। রাস্তা না থাকার কারনে অনেক রুগি মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়। গর্ভবতি মহিলাদের ডেলিবারী অবস্থায় মৃত্যুর ঝুকি বেড়ে যায়। তাই দোয়ারা বাজার ভুজনা সড়কটি দ্রুত মেরামত ও পাকা করণ করা প্রয়োজন। স্থানীয়দের দাবী দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারসহ পাকাকরণ করা হউক।
ভুজনা গ্রামের ডা,আবুল হোসেন বলেন, আমাদের গ্রামের রাস্তাটি খুবই নাজুক, স্কুল, কলেজ গামী ছেলে মেয়েরা প্রতিদিন আসা যাওয়া কষ্ট দায়ক, তাই ছাতক দোয়ারা সুনামগঞ্জ ৫ আসনের সংসদ মুহিবুর রহমান মানিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রত সময়ে ভুজনা রাস্তাটি পাকা করণের জন্য।
এব্যাপারে ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত বলেন, ভুজনা, কালিকাপুর নুরপুর রাস্তা এটা সময়ের দাবী বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদে বরাদ্দ নেই তাই রাস্তা করার মত। তবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়কে রাস্তার কথা বলা হয়েছে তিনি বরাদ্দ দিলেই কাজ হবে বলে আমি আশা করি।





















