এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত-২০
১১ নভেম্বর ২০১৯, ০৪:৫৪ পিএম
সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের রুপনাই গাছ পাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মহিলা ও স্কুল ছাত্রীসহ অন্তত ২০জন আহত হয়। আহতদের বেশির ভাগই বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার সময় রুপনাই গাছ পাড়া গ্রামের আর এস খতিয়ান সূত্রে মালিক মৃত নুরু মোহাম্মদের বসতভিটা দখন করে তার চাচাতো ভাই আব্দুল কাদের ওরফে খাজের সরকার দখল করে রাখে। তারই প্রেক্ষিতে নুরু মোহাম্মদের ছেলেরা তাদের বসতভিটা পুনরুদ্ধার করতে গেলে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মহিলা, স্কুল ছাত্রী সহ অন্তত ২০জন আহত হয়।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কে এম জাকির হোসেন জানান, সকালে রুপনাই গ্রাম থেকে মারামারি জনিত কারনে প্রায় ২০ রোগি এসেছে। এদের মধ্যে বেশির ভাগই শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়া । তবে আশংকা জনক রোগি নেই তাই আমার হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করছি। আর ৩টা রোগী গুরুত হওয়ায় তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কেএম রাকিবুল হুদা জানান, বিষয়টি আমরা অবহিত হয়েছি। তবে এখনও পর্যন্ত আমাদের কাছে কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





















