কুলাউড়ার ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৮:৫৯ পিএম


কুলাউড়ার ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ছবি - সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে  মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে অভিযানকালে রবিরবাজারের সুজন মিষ্টি ঘরকে দুই হাজার টাকা, মর্ডান রেষ্টুরেন্টকে দুই হাজার টাকা এবং শ্রী লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান জানান, উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাবার,বাসী খাবার,অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলা খাবার বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদন্ড করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা প্রদান করেন ।

 

 

Ads