কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ নভেম্বর ২০১৯, ০৩:৫৩ পিএম


কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের পাশ্ববর্তী ছকাপন নামক এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ। 
 
রেল পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের আঘাতে বা ট্রেন থেকে পরে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
পুলিশ জানায়, রাত ৮ টার দিকে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানায় নিয়ে আসি।
 
লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শাহ মো. সাজিদুল হক বলেন, উদ্ধারকৃত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
 
তিনি আরো বলেন, লাশটির পরিচয় যদি কেউ পান তাহলে কুলাউড়া রেলওয়ে থানার ০১৭৫০০৭৮৭০৫ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ওসি।  
Ads