দোয়ারাবাজার ৯ম আখী প্রিমিয়ার লীগ ( ডিপিএল)`র রোড শো উদ্বোধন
১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২২ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ক্রীড়া সংস্থার উদ্যোগে ৯ম আখি প্রিমিয়ার লীগ ( ডিপিএল)'র রোড শো উদ্বোধন অনুষ্টিত। ক্রীকেট ডিপিএল'র আসরে অংশ নেওয়া ৭ টি দল রোড শোতে অংশ নেয়। আগামী ১৭ ডিসেম্বর সকালে ক্রীকেট খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১২ টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত ৯ম আখি প্রিমিয়ার লীগ (ডিপিএল)'র দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্লাহ মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সুহেল মিয়ার পরিচালনায় ৯ম আখি প্রিমিয়ার লীগ ক্রীকেট ডিপিএল'র রোড শো উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউপির সাবেক চেয়ারম্যান একে এম আছকির মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া, ক্রীড়া সংগঠনের সদস্য মনোয়ার হোসেন, অজয় কুমার দাস, সহকারী শিক্ষক টিপু সুলতান, সামসুজ্জামান রাসেল, সিরাজ মিয়া, আব্দুল হান্নান, সালিক মিয়া প্রমূখ। উল্লেখ্য রোড শো উদ্বোধন শেষে ডিপিএল'র অংশ গ্রহণ কারী ৭ টি দলের খেলুয়ার দল নেতা সহ স্থানীয় সুশীল সমাজ রাজনৈতিক নেতা সহ সবাই রোড শো র্যালিতে অংশ গ্রহণ করে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে দোয়ারাবাজার হয়ে আবারো বিদ্যালয় মাঠে উপস্থিত হন রোড শোতে অংশ গ্রহণ কারী ক্রীড়ামুদী ও খেলোয়ারগণ।





















