সম্মানজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম- সিআইপি মাহতাবুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ডিসেম্বর ২০১৯, ০২:২৬ এএম


সম্মানজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম- সিআইপি মাহতাবুর

সিলেট নগরীর রিকাবী বাজারে ফাস্টকেয়ার ফার্মা’র উদ্বোধনী অনুষ্টানে সিআইপি মাহতাবুর রহমান

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট নগরীর রিকাবী বাজারে ফাস্টকেয়ার ফার্মা’র উদ্বোধনী অনুষ্টানে সিআইপি মাহতাবুর রহমান বলেন, প্রতিষ্ঠিত ও সম্মানজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম। এখানে কম পুঁজি বিনিয়োগ করে সহজেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু ইচ্ছে করলে যে কেউ ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবে না। একটা দোকানে কিছু ওষুধ নিয়ে বসে পড়া বেশ সহজ, কিন্তু প্রক্রিয়াটা অবৈধ। এ জন্য আপনাকে অবশ্যই ব্যবসার আনুসাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আপনাকে অতিরিক্ত করতে হবে ফার্মাসিস্টের ট্রেনিং এবং ড্রাগ লাইসেন্স।
 
তিনি আরো বলেন, সিলেট নগরীতে যত্রতত্র গড়ে উঠেছে ফার্মেসী। অনেক ফার্মেসীতে ভেজাল ঔষধও বিক্রি হয়। আসা করবো ফাস্টকেয়ার ফার্মা সর্ম্পণ আলাদাভাবে পরিচালিত হবে। যা থেকে নগরবাসি উপকৃত হবেন। আর ন্যায্য মূল্যে ঔষধ ক্রয় করতে পারবেন।

উক্ত উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিলেটের ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম । এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধ এবং ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে সারা দেশের ওষুধের দোকানগুলো আধুনিক করার উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই উদ্যোগ সফল হলে মানুষের মানসম্পন্ন ওষুধ পাওয়ার এবং ওষুধের যৌক্তিক ব্যবহারের সুযোগ বাড়বে।


তিনি আরো বলেন, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট ট্রেনিং ছাড়া ফার্মেসী ব্যবসা করা দন্ডনীয় অপরাধ। তাই সকল কিছু ঠিক রেখেই ফার্মেসী ব্যবসা করতে হবে। তিনি তার বক্তব্যে ফাস্ট কেয়ার ফার্মার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

ফাস্টকেয়ার ফার্মা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ন্যায্য মূল্যে ঔষধ বিক্রি কওে নগরবাসিকে সেবা প্রদান করতে চান। তাছাড়া নিয়মিত ব্লাড প্রেসার-ওজন ফ্রিতে মাপা হবে তাদের ফার্মেসীতে।

উল্লেখ্য সিআইপি মাহতাবুর রহমান এনআরবি ব্যাংক, আল হারামাইন পারফিউম গ্রুপ ও আল হারামাইন হসপিটালের চেয়ারম্যান।

Ads