ছাতক তালামীযের শীতবস্ত্র বিতরণ
০৫ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পিএম
ছাতক তালামীযের শীতবস্ত্র বিতরণ
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, মুজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখা আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ৪ জানুয়ারি, ২০২০ শনিবার সূফিনগর দাখিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আলী আহমদ নাঈম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মুহিব এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ,সূফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম,জেলা তালামীযের অর্থ সম্পাদক আবু হেনা মুহাম্মদ ইয়াসিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আনোয়ার হুসেন,গোবিন্দগন্জ কলেজ তালামীযের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ,ছাতক (উওর) উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হাঃ মামুনুর রশিদ, অফিস সম্পাদক আব্দুল আহাদ,সহ অফিস সম্পাদক জাকারিয়া আহমদ, ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সহ তথ্য প্রযুক্তি সম্পাদক হাঃ রিমন আহমদ তানিম,উপজেলা সদস্য সিদ্দিকুর রহমান রিপন,ফখরুল ইসলাম প্রমুখ।





















