ছাতকে তিনটি বসতঘর নির্মাণ করে দিলো লতিফি হ্যান্ডস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০৪:২০ পিএম


ছাতকে তিনটি বসতঘর নির্মাণ করে দিলো লতিফি হ্যান্ডস

ছাতকে একদিনে তিনটি বসতঘর নির্মাণ করে দিলো লতিফি হ্যান্ডস

সুনামগঞ্জের ছাতকে ৫জানুয়ারি সন্ধ্যা রাতে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি বসতঘর। উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বড় পলিরগাও গ্রামের হতদরিদ্র দিনমজুর ছোরাব আলী, তার পুত্র সুজন ও জাহার আলীদের ঘর পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে ৮ জানুয়ারি সেখানে ছুঁটে যান অসংখ্য অসহায় বনী আদমের প্রেমিক, আল্লামা কবি ইমাদ উদ্দিন চৌধুরি বড় ছাহেব কিবলা ফুলতলী। বসতঘর পুড়ে গিয়ে খোলা আকাশের নীচে বসবাসকারিদের তিনি শান্তনা দেন। এসময় তিনি তিনটি বসতঘর নির্মান ও আর্থিক সাহায্যের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

এর ধারাবাহিকতায় লতিফি হ্যান্ডস এর মাধ্যমে শুক্রবার সকালে বসতঘরের কাজ শুরু হয়। দিনব্যাপী কাজ শেষে সন্ধ্যায় সেইসব অসহায় পরিবারগুলোর স্থান হয় নতুন ঘরে। একদিনে তিনটি বসতঘর নির্মাণ করে প্রতি পরিবারকে একটি করে চৌকি ও ১টি স্যানেটারি লেট্টিন তৈরি করে দেয়া হয়।

Ads