দ. সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, চাচা আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম


দ. সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, চাচা আটক

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহত মোঃ চানঁ মিয়া(৪৭) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মোঃ শফিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত শফিক মিয়া একই গ্রামের হাজী আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, বুধবার(২৯  জানুয়ারী) দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের জমিতে খিরা ক্ষেতে কাজ করার সময় খিরা পাড়া নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মোঃ শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মোঃ চানঁ মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মোঃ শফিক মিয়াকে আটক করে নিয়ে আসে।
 
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Ads