দোয়ারাবাজারে দাখিল পরীক্ষা দেওয়া হলো না ঝুমার
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬ পিএম
ছবি-সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দাখিল পরীক্ষা দেয়া হলাে না ঝুমা আক্তারের। সে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
ঝুমা দোয়ারাবাজার উপজেলার দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসার এবারের দাখিল পরীক্ষার্থী এবং একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের আকবর আলীর মেয়ে।
সােমবার (৩ ফেব্রুয়ারি) পরীক্ষায় অংশগ্রহণ করতে উপজেলার কলাউরা দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার সময় মােটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়। সে এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। আহতের পারিবারিক সুত্রে জানা যায়, সােমবার সকালে পরীক্ষায়
অংশ নিতে ঝুমা আক্তার মােটরসাইকেলে চড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মাদ্রাসার পার্শ্ববর্তী বালুনদীর পাড়ে উঠার সময় দূর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে পরীক্ষার কেন্দ্রে গেলেও অজ্ঞান হয়ে পড়ে যায় ঝুমা আক্তার। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ঝুমার অবস্থা এখনও শঙ্কায় রয়েছে।
দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হােসেন জানান, মােটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ঝুমা তাঁর পরিবারের কাউকে চিনতে পারছে না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে।





















