বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৯ এএম
ছবি-প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও সাচনা বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় সাচনা বাজার ইউনিয়নে কুকড়া পরশী গ্রামের মাঠে জানাজার নামাজ পূর্ব সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর সহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সুনামগঞ্জ- ১ আসনের এমপি, পৌর মেয়র, সহ বিভিন্ন সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের মহিলা এমপি শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা এড. আলী আমজাদ, এড. আসাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জামালগঞ্জ থানা ওসি সাইফুল আলম, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ, নিহতের পুত্র জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল আল আজাদ সহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারী বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইউসুফ আল আজাদ গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রায় ত্রিশ হাজার মানুষের ভালবাসায় শেষ বিদায়ে সোমবার বিকেলে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





















