দোয়ারায় ফসল রক্ষাবাঁধে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২১ এএম


দোয়ারায় ফসল রক্ষাবাঁধে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ছবি-প্রতিদিনের চিত্র

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওরের ফসল রক্ষাবাঁধে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। কানলার হাওরের জোরখলা পয়েন্টে নুরপুর ও আলীপুরের মধ্যে ২৯নং পিআইসির সভাপতি সুরমা ইউনিয়নের ইউপি সদস্য নুরপুর গ্রামের আলীনুর ও ৩০নং পিআইসির সভাপতি আলীপুর গ্রামের আব্দুর রহিমের বিরোদ্ধে হাওরে ফসল রক্ষাবাঁধে ব্যাপক অনিয়ম হওয়ায় এবং কানলার হাওরের ফসল ঝুকির মধ্যে থাকায় হাওর পারের শতশত মানুষ ও শিক্ষার্থীরা দুটি পিআইসির বিরোদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে।

রোববার (১৬ ফেব্রুঃ) সকাল ১১ টায় ফসল রক্ষা বাঁধে দাড়িয়ে এলাকাবাসীও শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তারা বলেন, হাওর রক্ষাবাঁধে সরকারি নীতি মালা মানছে না পিআইসিরা, তারা সরকারি টাকা লোটপাট করার জন্য মনগড়া ভাবে ফসল রক্ষাবাঁধে মাটি ফেলছে। এক্সকাভেটর মেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে ফসল রক্ষাবাঁধে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে। বৃষ্টি হওয়ার সাথে সাথে ফসল রক্ষা বাঁধের মাটি ধ্বসে যে কোন সময় বাঁধ ভেঙে পরার আশংষ্কা করেছে স্থানীয়রা। শুধু তাই নয়, পুর্বের বাঁধ গুলোর উপর নাম মাত্র মাটি ফেলে দায়সারা কাজ করছে পিআইসিরা।

এসময় বক্তারা আরও বলেন, দুটি পিআইসির বিরোদ্ধে। বরাদ্ধের সাথে ফসল রক্ষা বাধের কাজের কোন মিল না থাকায় ফাঁকিঝুঁকি ও লুটপাটের হিড়িক হিসাবে ভাবছে স্থানীয় জনগণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুন নুর (তুতি),আব্দুল হাশিম, মাওঃআনোয়ারুল হক, আব্দুর রউফ, রেহান উদ্দীন,মইনুল ইসলাম, মাইন উদদীন,হাসীম মিয়া, ছুরত আলী, জামাল, আব্দল কাদির, আঃমতিন, সফিক মিয়া,জোবায়ের, সাদ্ধাম হোসেন, আশ্রাফ উদ্দিন, নাসির উদ্দিন, জসিম,রফিক, মোশাহিদ, খলিল, লায়েক,জোসেফ, সয়ফুল আমিন, শবদিল, এমরাজ, তাহির, আব্দুল ছালাম, তোতা হাফেজ আবুবক্কর প্রমুখ।

Ads