সিলেটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৯ পিএম


সিলেটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

ছবি - সংগৃহীত

সিলেট মৌলভীবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।শনিবার ভোরে সদর উপজেলার কাগাবালা ইউপির বোরোতল গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়াও দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত ডাকাতের নাম বুলু। তার বাড়ি সিলেটের ওসমানী নগর এলাকায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নাজিরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে অটোরিকশায় পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয়। এ সময় তারা কাগাবালা ইউপির বোরোতলা এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বুলু নামে এক ডাকাত মারা যান। পরে ঘটনাস্থল থেকে ডাকাতির মালামালসহ দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

 

Ads