দোয়ারাবাজারে জাতীয় বীমা দিবস পালিত
০১ মার্চ ২০২০, ১১:৪১ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি, আলােচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় র্যালি পরবর্তী আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা শেখ মো. মহসিন, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের প্রভাষক সুজন সরকার, ন্যাশনাল লাইফঃ কোঃ লিঃ ব্রাঞ্চ ম্যানেজার গোল আহমদ, বিসি সবীর আহমদ,এসও রত্না বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, সামসুন নাহার রুমি, সুফিয়া বেগম, রোকিয়া বেগম, খাদিজা বেগম, হাবিবা আক্তার।
আলোচনা শেষে কবিতা আবৃতিকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





















