সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত নারীর দাফন সম্পন্ন
২২ মার্চ ২০২০, ০৮:০৯ পিএম
নারীর দাফন হচ্ছে (ছবি - সংগৃহীত)
আজ রোববার ভোরে বিদেশফেরত এই নারী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬১ বছর বয়সের ওই নারী ৪ মার্চ লন্ডন থেকে ফেরেন। এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভোগেন তিনি।
জানা যায় সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে মারা যাওয়া সেই নারীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে নগরীর মানিকপীর মাজারের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মরদেহ দাফনের জন্য সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ড্রেজার দিয়ে ওই কবরস্থানে কবর খোঁড়া হয়। দুপুর ১টায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ নেয়া হয়। এরপর দাফন করা হয়।
এ সময় সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মৃত নারীর শরীরে করোনা ভাইরাস রয়েছে কি না তা পরীক্ষা করতে রক্তের নমুনা ও মুখের লালা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মরদেহের কাছে কাউকে ঘেঁষতে দেয়া হয়নি। সরকারি নিয়ামনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।





















