দোয়ারায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, ঘাতক আটক
১৭ এপ্রিল ২০২০, ১২:৫৬ এএম
ছবি- প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাকির হোসেন(২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিত পুর গ্রামে একটি ভুসিমালের দোকানের সামনে। পুলিশও স্থানীয় সুত্রে জানা যায়,একই গ্রামের আব্দুর রহিমের ছেলে গয়াস মিয়া(২৮) ও জাকির হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় গয়াস মিয়া জাকির হোসেনকে দোকানের সামন থেকে চলে যেতে বলে। জাকির হোসেন চলে যাওয়ার কারণ জানতে চাইলে গয়াস মিয়া উত্তেজিত হয়ে দোকান থেকে দাড়ালু ছুড়ি দিয়ে জাকির হোসেনকে এলোপাথারী ভাবে পেটে ও শরিলে আঘাত করতে থাকে। আঘাতের এক পর্যায় জাকির মাঠিতে পড়লে ঘটনা স্থলেই জাকির হোসেন মৃত্যু বরণ করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘাতক গয়াস মিয়াকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল হাশেম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গয়াস মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রত্রিয়া চলছে।





















