মাধবপুরে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের খাদ্যসামগ্রী বিতরণ
২৩ এপ্রিল ২০২০, ১২:৪৯ এএম
ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ।
করোনা ভাইরাস দুর্যোগে মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।
বুধবার (২২ এপ্রিল) ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের পক্ষ থেকে ধর্মঘর ইউনিয়নের নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে ব্লাড ফর লাইফ ইনের কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশর পরিচালক অজয় রায় ও হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফজলে লোহানী চৌধুরী।
ব্লাড লাইফ ইন বাংলাদেশের পরিচালক অজয় রায় জানান, পর্যায়ক্রমে পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় এ সংখ্যা আরো বাড়ানো হবে। আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।





















