সায়হাম গ্রুপের সৌজন্যে মাধবপুরে ইফতার সামগ্রী বিতরণ
০৫ মে ২০২০, ০৯:৩৬ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
পৃথিবী জুড়ে মহামারি করোনা প্রভাবে মানুষ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারছে না এমন অবস্থায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে সায়হাম গ্রুপ।
মঙ্গলবার (৫ মে) সকালে মাধবপুর উপজেলার নয়াপাড়া, বাঘাসুরা, ছাতিয়ান ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন, ছাতিয়ান ইউনিয়ন, নয়াপাড়া ইউনিয়ন গুলোতে ২৬৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী প্রতি ব্যাগ দেয়া হয়েছে ,৫ কেজি চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলাবুট, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সুজি, ফ্রেশ গুঁড়া দুধ পাউডার ৪০০ গ্রাম, ৫৭০ তিব্বত লন্ডি সাবান। প্রতি বছরের ন্যায় সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর-চুনারুঘাট উপজেলাবাসীর মধ্যে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইতিমধ্যে সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার অসহায় পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ফয়সল বলেন, যেকোনও দুর্যোগে সায়হাম গ্রুপ গরিবদের মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সায়হাম গ্রুপের পরিচালক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারের অংশ। তাই সুখ-দুঃখের সাথী সারা জীবন আপনাদের পাশে থাকতে চায় সায়হাম পরিবার। বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে আমাদের সবাইকে যারযার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বেড় হওয়া যাবে না। সমাজের সম্পদশালী ব্যক্তি ও পরিবারকে করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। সরকারের দিকনির্দেশনা মেনে চললে এই সমস্যা কেটে যাবে ।





















