মাধবপুরে থাপ্পারের প্রতিশোধ নিতে যুবককে ছুরিঘাতে হত্যা
০৮ মে ২০২০, ০৬:১৭ এএম
ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে থাপ্পর মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঋষি(২১) নামে এক যুববকে ছুরিঘাত করে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাতটার দিকে শহরের নোয়াগাও ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। এঘটনার পরপরই পুলিশ মুল ঘাতক রামপ্রসাদ ও ভানু ঋষিকে গ্রেফতার করেছে।
নিহত কানাই মাধবপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড গংঙ্গা নগরের ফটিক ঋষির ছেলে। নিহতের পরিবার সুত্রে জানায়, গত ৩ দিন আগে কিয়ালিপনা করে রাম প্রসাদ কানাই কে পাগল বলে। এতে রাগের বসে কানাই রামপ্রসাদ কে একটি থাপ্পর মারে। এঘটনা পরে কানাইর ঋষির বাবা পারিবারিক ভাবে নিস্পত্তি করে।কিন্তু রামপ্রসাদের ক্ষোভ রয়ে যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রীজ এলাকায় গেলে পুর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে গুরুত্বর অবস্হায় মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন। ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজন কে গ্রেফতার করেছে।





















