অবৈধভাবে বালু উত্তলন করায় মাধবপুরে ৩ জনকে কারাদন্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ জুন ২০২০, ১১:২৪ পিএম


অবৈধভাবে বালু উত্তলন করায় মাধবপুরে ৩ জনকে কারাদন্ড

ছবি- প্রতিদিনের চিত্র

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়ার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তলন করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ জনকে ২ মাসের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়ার এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার নদীতে অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তলনের দায়ে ৩ জন কে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হল মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের ১, কামাল হোসেন (২৬) পিঃ আহমেদ খালেদ, ২, ছোট মিয়া (২০) পিঃ রেনু মিয়া, ৩ মহিবুর রহমান (৩৫) পিঃ মৃত হাবিবুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Ads