দোয়ারায় বন্যায় সবকটি সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থার চরম ভোগান্তি
২৫ জুলাই ২০২০, ০৮:৪১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সবকটি সড়ক ভেঙে জেলাও উপজেলার সাথে ইউনিয়ন পর্যায়ে সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার সাড়ে ৩ লাখ মানুষ। সুনামগঞ্জ ছাতক দোয়ারাবাজার সড়কের নোয়াগাঁও খালে ৩শ ফুট এলাকা জুরে বিশাল গর্ত, দোহালিয়া ইউনিয়নের রাজনপুর ও কাঞ্চনপুর গ্রামের পাশে ছাতক দোয়ারাবাজার সড়কে একাদিক ভাঙনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বোগলা দোয়ারাবাজার সড়কের শান্তিপুর নাইকো ব্রিজের উত্তর পাশের ৫০ ফুট এপ্রোছ ভেঙে পড়ায় ৩ ইউনিয়নের দেড় লাখ মানুষ চরম বিপাকে। যান চলাচল বন্ধ থাকায় নৌকা ও পায়ে হেটে মানুষ চলাচল করছে। একই সড়কের মামনপুর মোকামের পাশে ৮০ ফুট সড়ক ভেঙে গর্ত হয়েছে। এছাড়াও বাংলাবাজার দোয়ারাবাজার সড়ক, নরসিংপুর বালিউরা সড়ক, লক্ষিপুর রাবার ড্যাম সড়ক, দোয়ারা সাইডিংঘাট সড়ক, চকবাজার রসরাই সড়কের বিভিন্ন স্থানে গর্ত হয়ে উপজেলার সড়ক যোগাযোগ ভেঙে যানবাহন চলাচলে অনপুযোগী হয়ে পড়েছে।
অবকাটামো উন্নয়ন থেকে বঞ্চিত উপজেলার আরেক জনপদ ভুজনা দোয়ারাবাজার সড়ক দীর্ঘ দুই যুগে ও উন্নয়নে ছোয়া লাগেনি। যুগের পর যুগ ভুজনা এলাকার মানুষ কাঁদা জলের সাথে সংগ্রাম করে আসছে।
বছরের অধিকাংশ সময় জুরে ভুজনা সড়কে পেক কাঁধা লেগেই থাকে। বর্ষা মৌসুমের ৬ মাস ওই সড়কে কাঁদা আর পানি অতিক্রম করে এলাকাবাসী চলাচল করতে হয়। উপজেলা সদর থেকে বের হলেই সুরমা ইউনিয়নের ভুজনা গ্রাম। এই সড়ক দিয়ে প্রতিদিন ৮ টি গ্রামের প্রায় ৪-৫ হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তা হলেও নির্মাণ বা পাকা করণের নেই কোন উদ্যোগ। সুবিধা বঞ্চিত গ্রামগুলো হল, ভুজনা, উমর পুর, কালিকা পুর, কান্দি গাও, কদমতলি, নন্দি গ্রাম, নুর পুর, সোনা পুর। ইতিমধ্যে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ছাতক সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়কের কয়েকটা ভাঙন পরিদর্শন করেছেন।





















