সমাজ সেবায় ব্রত ওলিউর মানুষের কল্যাণে কাজ করতে চান
২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুবিধা বঞ্চিত এক জনপদে সমাজ সেবক হয়ে মানুষের সেবা করতে চান, পান্ডারগাঁও ইউনিয়নের আফছর নগর (শ্ৰীপুর) গ্রামের আলহাজ্জ মাষ্টার আইয়ুবুর রহমানের পুত্র তরুণ শিক্ষানুরাগী ওলিউর রহমান। তিনি অবহেলিত ৫নং পান্ডারগাঁও ইউনিয়ন বাসীর প্রাপ্তি, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে একান্ত আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা বলে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং পান্ডারগাঁও ইউনিয়ন থেকে নির্বাচন করতে চান তিনি।
এসময় তিনি তার সামাজিক কর্মকান্ডের সাথে শিক্ষা জীবন নিয়ে ও আলোচনা করেন, তিনি গ্রামের প্রাইমারী স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করেন। ১৯৯০ সালে ৬ষ্ট শেণীতে ভর্তি হন। ১৯৯৫ সালে দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে এস,এস,সি পাশ করেন। পরে গােবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ১৯৯৭ সালে ২য় বিভাগে এইচ,এস,সি পাশ করার পর, উচ্চ শিক্ষার জন্য ছাতক ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ১৯৯৯ সালে বি,এস,এস পাশ করেন। পরে সিলেট এম,সি বিশ্ববিদ্যালয় কলেজে এম,এস,এস ক্লাসে ভর্তি হয়ে ২০০১ সালে প্রিলিমিনারী শেষ করার পর, তাহার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। বর্তমানে তিনি এলাকার উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক কাজে জড়িত হয়ে অদ্যবধি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে যােগাযােগ রাখেন। সামাজিক কর্মকান্ডের সাথে বিভিন্ন সময়ে বন্যা, করােনার মত মহামারিতে একজন সমাজকর্মীর ভূমিকায় তাহার অবদান ছিল দৃশ্যমান।
এসময় সমাজ সেবক ওলিউর রহমান বলেন, আমাদের এই অবহেলিত ইউনিয়নের সাধারণ মানুষ বুকভরা আশা নিয়ে প্রতিবারই প্রতিনিধি নির্বাচিত করেন। কিন্তু জনগণের কাঙ্খিত উন্নয়নের অবদানে কাজ করতে সক্ষম হয়নি ,বিধায় এবারের নির্বাচনে নতুন মুখ হিসাবে পান্ডার গাঁও ইউনিয়ন বাসী আমাকে চায়। ইউনিয়নের সাধারণ জনগণ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে বলেন।
দীর্ঘ ৮ বছর যাবত সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করছি,তাই আমি আশাবাদী এবারের নির্বাচনে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সুযোগ পেলে অবহেলিত জনপদে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও যােগাযােগসহ যাবতীয় উন্নয়নের পাশাপাশি পান্ডারগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। এসময় তিনি আরও বলেন আমার ইউনিয়ন হবে ক্লিন ন্যায়-বিচারের সাথে, মাদক ও সন্ত্রাস মুক্ত।





















