মাধবপুরে বেতন বৈসম্য নিরশনের দাবিতে স্বাস্হ্য সহকারীদের কর্মবিরতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম


মাধবপুরে বেতন বৈসম্য নিরশনের দাবিতে স্বাস্হ্য সহকারীদের কর্মবিরতি

ছবি- প্রতিদিনের চিত্র।

 

নিয়োগ বিধি  সংশোধন সহ বেতন বৈসম্য নিরশনের দাবি মাধবপুর কর্মরত  স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা আজ বৃহস্পতিবা  থেকে অনিদিষ্ট কালের জন্য  কর্ম বিরতি  পালন শুরু করেছে।তাঁদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।‌

 

স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারণে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

 

তাঁদের দাবি হলো, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ।

 

আরো পড়ুন: সুন্দরগঞ্জে করোনায় সবজি চাহিদা মিটাতে রাজেনার সাফল্য

 

টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা বর্তমানে ১০টি মারাত্মক সংক্রমিত রোগের (শিশুদের যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হুপিংকাশি, ডিফথেরিয়া, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফুয়েঞ্জা, নিউমোনিয়া ও হামে-রুবেলা) টিকা দেন। বাংলাদেশ হেলথ এসিট্যান্ট এসোসিয়েশনে  উদ্যেগে  এ  কর্মবিরতির প্রথম দিনে  বক্তব্য রাখেন   মাধবপুরের সভাপতি হুমায়ূন কবির,সাধারন সম্পাদক টিপু সুলতান খান চৌধুরী,সাংগঠনিক  সম্পাদক মাহমুদুল হাসান মামুন,প্রচার সম্পাদকআসিব আহম্মেদ প্রমূখ।দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতারা জানান।

 

Ads