কুলাউড়ায় ‘অমর্ত্য স্মৃতি’ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম


কুলাউড়ায় ‘অমর্ত্য স্মৃতি’ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি- প্রতিদিনের চিত্র।


মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের ব্যবস্থাপনায় প্রবাসী সাংবাদিক  ফজলুল বারী’র ছেলে অমর্ত্য এর অকাল মৃত্যুতে তার স্মৃতি রক্ষায় “ অমর্ত্য স্মৃতি সংস্থার”  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুলাউড়ার দক্ষিণবাজারে এম, এস প্লাজায় মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় তরুণ সংঘের সভাপতি আবুল খায়ের ফয়ছলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

 

জাতীয় তরুণ সংঘের সাংস্কৃতিক উপদেষ্টা সাংবাদিক স্বপন দেব রতনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সংঘের সহ সভাপতি শফিক মিয়া আফিয়ান, সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দেব, ক্রীড়া সম্পাদক শামছুল ইসলাম সমছু, সহ সম্পাদক রাহাত আহমদ।

 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করবেন বাইডেন

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সংঘের সদস্য অর্জুন চক্রবর্তী, সায়েম আহমদ, তাপস পাল, তমাল পাল প্রমুখ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে হতদরিদ্র প্রায় পাঁচ শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য অমর্ত্য স্মৃতি রক্ষায় প্রায় শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ বিতরণ, কুলাউড়ার প্রত্যন্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠী মধ্যে সুপেয় পানির জন্য নলকুপ স্থাপন, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

Ads