মালবাহী ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
০৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ পিএম
ছবি- সংগৃহীত।
হবিগঞ্জের মাধবপুরের শাহজিবাজার রেল স্টেশনে তেলবাহী ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজিবাজার স্টেশনে প্রবেশের সময় ৫ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় ট্রেনের বগিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে দূর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল নিতে মানুষ ভির জামাচ্ছেন। অনেকেই বোতল, বালতি নিয়ে তেল সংগ্রহ করছেন। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ জানান, আমি আজ ডিউটিতে নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: করোনার ভ্যাকসিন নিচ্ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ
আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে।





















