ট্রাককে মাইক্রোবাসের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে নিহত ৪
৩০ ডিসেম্বর ২০২০, ০৬:০২ পিএম
ছবি- সংগৃহীত।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে ৪ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩জন।
আজ বুধবার ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে বিপরীতমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
আরো পড়ুন: টিভি লাইভে এসে করোনার টিকা নিলেন কমলা হ্যারিস
এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





















