ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩২ পিএম


ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত।

 

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এই দুর্ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে সিলেটের ট্রেন যোগাযোগ। গত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। আর তাই বড় ধরণের ক্ষতির আশঙ্কায় আতঙ্কে রয়েছে আসেপাশের এলাকাবাসী।

 

রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৯টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে জ্বালানি ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

 

 

Ads