৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৩ পিএম


৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

ছবি- সংগৃহীত।

 

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যাওয়ার মত দুর্ঘটনার পর থেকে সারা দেশে ট্রেন চলাচল ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের রেলপথ সচল হয়েছে। আজ শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।

 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।

 

আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

 

 

 

Ads