সিলেটের সব থানার নিরাপত্তায় বসেছে এলএমজি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ এপ্রিল ২০২১, ০৩:০৩ এএম


সিলেটের সব থানার নিরাপত্তায় বসেছে এলএমজি

ছবি- সংগৃহীত।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং জেলার সব থানার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশের ১২টি থানা এবং এসএমপির ছয়টি থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তাচৌকি যেখানে মেশিনগান বা এলএমজি তাক করে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোন ঘটনা প্রতিরোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট মহানগর পুলিশের ছয়টি থানার সঙ্গে সংশ্লিষ্ট ফাঁড়ি এবং তদন্তকেন্দ্র ও পুলিশের স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুরে প্রতিদিনের চিত্র প্রতিনিধি কোতোয়ালি থানায় গিয়ে দেখতে পায়, থানার গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন। এই থানায় পুলিশের অতিরিক্ত ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের চৌকি দেখা গেছে।

 

Ads