রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ এপ্রিল ২০২১, ০৫:৩৯ পিএম


রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের রুপপুর দ্বোতলা মসজিদ হতে রওশন পীরের পুকুর ঘাট একটি ব্যস্ততম সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। জনস্বার্থে খুঁটিটি অপসারণের দাবি তাদের।

 

প্রায় ২০ বছর ধরে দাড়িয়ে থাকা এই খুঁটি নিয়ে এলাকাবাসী মৈখিক ভাবে বার-বার অবগত করলেও খুঁটিটি আজও  অপসারণ হয়নি।

 

এ আঞ্চলিক সড়কে প্রতিদিন অসংখ্য অটোভ্যান, পিকআপ, অটো রিক্সা, মোটরসাইকেল ও পায়ে হেটে চলাচল করে। এ সড়কের উপর পল্লী বিদ্যুতের একটি খুটি রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।

 

রুপপুর গ্রামের রিক্সা চালক রফিকুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে রিক্সা চালানো ঝুঁকিপূর্ণ। সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

 

শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ঐ এলাকার বাসিন্দা আসাদুজ্জামান সুমন বলেন, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত অটো ভ্যান, রিক্সা, মটরসাইকেল ও অসংখ্য লোকজন চলাফেরা করে। রাস্তার
মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় কোন সময় যে বড় দুর্ঘটনা ঘটে, সে চিন্তাই করি।

 

ঐ রাস্তাদিয়ে চলাচল করা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই খুঁটির কারণে আমাদের স্কুল ও মাদ্রাসায় যাতায়াতে খুবই সমস্যা হয় এবং চলাচলরত যানবাহন খুঁটির সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও সেটি আমলে নিচ্ছে না কতৃপক্ষ।

 

শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান জানান ইতিপূর্বে খুঁটিটি সরানোর উদ্দ্যগ গ্রহন করা হয়েছিলো। পার্শবর্তী বাড়ির গেটের সামনে খুঁটিটি যাওয়ায় তারা বাধা দিলে তা অপসারন করা সম্বব হয়নি। খুঁটি অপসারনের জায়গা না দিলে আমাদের করার কিছু নেই।

Ads