দোয়ারাবাজারে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ মে ২০২১, ০৮:১৬ পিএম


দোয়ারাবাজারে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

ছবি- প্রতিদিনের চিত্র।


দোয়ারাবাজারে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মো:মতিন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

উপজেলার ১নং বাংলাবাজার  ইউনিয়নের ঝুমগাও (মোকামছড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

 

দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মোঃ বাবুল বেগের ছেলে মোঃ আব্দুল মতিন বেগ (৪০)। এই ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২ তারিখ ৩০/০৫/২০২১ খ্রি: মামলার পরিপ্রেক্ষিতে আসামী আব্দুল মতিন বেগকে ওইদিনই সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) ধারায়  নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছি।

 

Ads