শেখ রাসেল মর্নিং ফুটবল টুর্নামেন্টে সালেহ আহমেদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
সিলেটে 'শেখ রাসেল মর্নিং ফুটবল টুর্নামেন্ট ২০২১' অনুষ্টিত খেলায় আটটি দল অংশগ্রহণ করে। আজ ছিল টুর্নামেন্ট ফাইনাল খেলা। টানটান উত্তেজনায় দুটি দলের লড়াই-এ সালেহ আহমেদ স্পোর্টিং ক্লাব ৪ গোলের ব্যবধানে রাজু আহমেদ ফুটবল একাদশ শাহী ঈদগাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গত শুত্রুবার সকালে সিলেটের টুকের বাজার এলাকার টুকের গাও গ্রামের সিটি খেলার মাঠে এ খেলাটি অনুষ্টিত হয়। টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে 'রাজু আহমেদ ফুটবল একাদশ শাহী ঈদগা সিলেট'।
বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ছাতক উপজেলার আওয়ামী লীগের নেতা ও গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নে চেয়ারম্যান আখলাকুর রহমান ও ইউপি মেম্বার আব্দুল মালেক। এসময় সিলেট ও সুনামগঞ্জ- জেলা ক্রীড়া সংস্থার নেতা কমীরা উপস্থিত ছিলেন।





















