জাতীয় পার্টির মহাসচিবের সুস্থতা কামনায় রুহুল আমীনের উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৮ এএম


জাতীয় পার্টির মহাসচিবের সুস্থতা কামনায় রুহুল আমীনের উদ্যোগে দোয়া মাহফিল

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জাতীয় পার্টির মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিলর, লন্ডন মহানগর জাপার সহ-সভাপতি, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম। এসময় কেন্দ্রীয় কৃষক নেতা আব্দুল আউয়াল, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ, উপজেলা জাতীয় পার্টির নেতা একলাছ মিয়া, মুজিবুর রহমান,সিরাজ মিয়া, আবুল কালামসহ অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

Ads