মাধবপুরে ভোক্তা অধিকারে অভিযান ও জরিমানা আদায়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ অক্টোবর ২০২১, ০৭:২৫ পিএম


মাধবপুরে ভোক্তা অধিকারে অভিযান ও জরিমানা আদায়

বিগঞ্জের মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান  পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর)  দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা'র নেতৃত্বে একটি টিম মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে আলামিন স্টোর'কে ১হাজার, নকসিবন্দিয়া স্টোর'কে ৩হাজার, মালেক স্টোর'কে ২হাজার ও জব্বার মিয়ার মাংসের দোকান'কে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার, মূল্য তালিকা না থাকা ইত্যাদি কারণে এসব প্রতিষ্ঠান কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 

Ads