ইউপি নির্বাচন উপলক্ষে মাধবপুরে আ`লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, ০২:০৩ এএম


ইউপি নির্বাচন উপলক্ষে মাধবপুরে আ`লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

বিগঞ্জের মাধবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৩ ঘঠিকার সময় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.আলমগীর হোসেন চৌধুরী।বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মনোয়ার আলী, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম,জেলা উপদেষ্টামন্তলী সুকোমল রায়, সাংগঠনিক সম্পাদক এড.সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত আওয়ামীলীগের নেতৃবৃন্দদেরকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউ/পি নির্বাচনে নৌকার মনোনয় প্রত্যাশি প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলে দলে সভাস্থলে যোগদান করেন।

 

উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলা ও পৌর কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দরা।

 

সভায় বক্তারা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃনমুলের দুয়ারে দুয়ারে পৌছে দিতে হবে।আসন্ন ইউনিয়ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে।কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরোদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

Ads