`গুগল` এ নিযুক্ত পেয়েছেন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র
৩১ অক্টোবর ২০২১, ০৭:৪৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
বাংলাদেশে চালু হচ্ছে গুগলের অফিস। শিগগিরই এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এ বিষয়ে ঘোষণা দেবেন। এদিকে জায়ান্ট এই প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সন্তান টিএইচ রাসেল সিংহ। তিনি গুগলের বাংলাদেশ অফিসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন।
টিএইচ রাসেল সিংহ শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরি পাড়ার মৃত টিএইচ রাজকুমার সিংহ ও টিএইচ ফাজতম্বী দেবীর ছেলে । জানা গেছে, গত ১ আগস্ট গুগল তাকে নিয়োগপত্র দেন।
রাসেল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করার পর সামনের দিকে এগিয়ে যাওয়া। তারপর শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
গুগলে চাকরির আগে রাসেল আল্ট্রা স্পিড বিডি লিমিটেডের ডিরেক্টর ও স্টারগেট কমিউনিকেশন লিমিটেডের ডেপুটি ম্যানেজারসহ অসংখ্য পদে দায়িত্ব পালন করেছেন।
টি এইচ রাসেল বলেন, আমার জীবনের মোড় ঘুড়ে একমাত্র ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের শাসন এবং শিক্ষার প্রতিফলনে বিশ্ব মানের প্রতিষ্ঠানে আজ সুযোগ পেয়েছি।এর পুরো সম্মানটুকু আমার প্রানের শহরের বিদ্যালয় এ কৃতিত্ব ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহ শ্রীমঙ্গল উপজেলা বাসীর।





















