মাধবপুরে সরকারি পুকুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
০৪ নভেম্বর ২০২১, ১১:৫৮ পিএম
গ্রাফিক্স- প্রতিদিনেরচিত্র বিডি
হবিগঞ্জের মাধবপুর পৌর-শহরের ভিতর সরকারি পুকুরপাড় দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে শুরু করে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে। এতে পুকুর সংস্কার, অবৈধ দখল মুক্ত করে এখানে একটি বিনোদনের জন্য পার্ক নির্মাণ করার উদ্যোগ গ্রহন করেছে প্রশাসন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার(ভুমি) মহিউদ্দিন আহামেদ এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
স্থানীয়রা জানান, একসময় মাধবপুর বাজারের এই পুকুরটি দৃষ্টিনন্দন ছিল। পুকুরে গোসল করতেন বাজারের বাসিন্দরা। কয়েক যুগ ধরে ময়লা, আবর্জনা ও কচুরিপানায় পুকুরটি এখন পরিত্যক্ত। এসুযোগে পুকুরপাড় অবৈধভাবে দখল হয়ে গেছে। অনেকই পুকুরপাড় দখলে নিয়ে গড়ে তুলেন ইমারত।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন জানান, দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখল মুক্ত করে পুকুরটি সংস্কার করে এখানে একটি জনসাধারণের জন্য পার্ক করার প্রকল্প গ্রহন করা হয়েছে।






















