সুন্দরগঞ্জে স্বতন্ত্রের ব্যানারে জামায়াত-বিএনপির ২৬ প্রার্থী
০৭ নভেম্বর ২০২১, ১০:১৭ পিএম
ছবি- সংগৃহীত ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে ঘোষিত তফশীল মোতাবেক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান, ৩৯ জন সংরক্ষিত সদস্য ও ১১৭ জন সাধারণ সদস্য পদের বিপরীতে ৮৮৬ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষতি সদস্য পদে ২১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫৬৫ জন।
নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি- জামায়াতের ২৬ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল প্রামানিক জানান, দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
স্বপ্রনোদিত হয়ে বিএনপির ১৫ জন নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করছে। এদের মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজমুল হুদা, সোনারায় এইচ এম মতিয়ার পারভেজ, তারাপুরে শাহজাহান কিবরিয়া, বেলকায় জাহাঙ্গীর আলম, দহবন্দে আরাফাত উল ইসলাম, সবার্নন্দে এ কে এম নুরুনবী, রামজীবনে সোলায়মান হোসেন, ছাপড়হাটীতে তারা মিয়া, গোলাম আযম সরকার, শান্তিরামে মিজানুর রহমান, কঞ্চিবাড়িতে বর্তমান চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, শ্রীপুরে আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম ও কাপাসিয়ায় জামাল উদ্দিন , আব্দুর রহিম সরকার।
এদিকে উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু জানান, স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে জামায়াতের ১১ জন নেতা-কর্মী নির্বাচন করছে। এদের মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে রাশেদুল ইসলাম, তারাপুরে আবু আলা মওদুদী সরকার, বেলকায় বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, দহবন্দে গোলাম মোস্তফা রাজু, সর্বানন্দে জহুরুল ইসলাম, রামজীবনে মোজাফ্ফর হোসেন, ধোপাডাঙ্গায় আমিনুল ইসলাম, ছাপড়হাটীতে আতাউর রহমান, শান্তিরামে বর্তমান চেয়ারম্যান ছামিউল ইসলাম, বদরুল আমিন, কঞ্চিবাড়িতে জাহেদুল ইসলাম।





















