কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ নভেম্বর ২০২১, ০৪:৪১ এএম


কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি- সংগৃহীত ।

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় আব্দুস ছালাম চৌধুরী সুমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার টিলাগাঁও  আশ্রয় গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ চৌধুরী সাচ্চু ৪র্থ পুত্র ও টিলাগাঁও বাজারের ব্যবসায়ী।  

 

জানা যায়, শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সুমন মোটর সাইকেলযোগে টিলাগাঁও থেকে নয়াবাজার যাওয়ার পথে বাংলাটিলা এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে মুখামুখি সংর্ঘষ ঘটলে সাইকেলটি দুমড়ে-মুছড়ে গিয়ে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

এসময় তার মাথা,বুক ও পায়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি  হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিউতে থাকা অবস্থায় রবিবার (৭ নভেম্বর)  ভোর সাড়ে ৪ টায় সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

 

নিহতের পিতা আব্দুল আজিজ চৌধুরী সাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ছেলের লাশ রবিবার বাড়িতে পৌছায়। রাতে টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামে জানাযা শেষে দাফন করা হবে সুমন-কে।

Ads