মাধবপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ : নারীসহ আহত ১৯

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ নভেম্বর ২০২১, ০৪:১০ পিএম


মাধবপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ : নারীসহ আহত ১৯

সংঘর্ষে আহতদের কয়েকজন। ছবি প্রতিনিধি

 

বিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে। গতকাল বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র  করে নাসির মিয়া ও ওই গ্রামের রইছ আলীর ছেলে ফজল মিয়ার মাঝে সংঘর্ষ শুরু হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়া তার নিজ জমির ধান কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে একটি ধান কাটার মেশিন নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের নাসির মিয়া তাকে বাধা দেয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়। পরে এক পর্যায়ে লাঠি সোটা ও দেশীয় ধারলো অস্ত্র নিয়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।

 

সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১৯ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোছা. ফুলমতি বেগম (৫১), মিনা বেগম (২৮), জসু মিয়া (২২), সজল মিয়া (২১), ফজল মিয়া (২৪), মুলেদা বেগম (৩০), লিটন (৩২), মাসুম মিয়া (১৭), নাসির মিয়া (৩৫), জসিম (২৫), মঈন উদ্দিন (২৪), লাল মিয়া (৩০), আমেনা বেগম (২৩), মারুফা (২৩), হৃদয় মিয়া (২১), পরমিলা (৩০), মো. রুবেল মিয়া (৩২), স্বপন মিয়া (১৭) ও জুয়েল মিয়া (২৫)। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কয়েকজনকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি ও কাউকে আটক করা হয়নি।
ও/এফ

 

 

Ads