উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জনের মনোনয়ন পত্র দাখিল
০৩ জানুয়ারি ২০২২, ১১:২৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী একজন ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একজন, ও জাতীয় পাটির একজন,বিএনপির স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন কার্যালয়ল সুত্রে জানা যায়, সোমবার শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মোট ৪জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দাখিলকৃত মনোনয়ন প্রত্যাশীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা রোটারিয়ান মো. নুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টীর নেতা মো. আবু সালে, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিএনপি স্বতন্ত্র প্রার্থী এম এ বারী। মনোনয়ন শেষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস আলী বীরপ্রতীক, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, মো.নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিমউদদীন আহমদ রানা, আওয়ামীলীগ নেতা নুরুল আমীন প্রমূখ।





















