অবশেষে বিদ্যুত সংযোগ পেল বাহুবলের ত্রিপুরা জনগোষ্ঠি
১৩ জুন ২০২২, ০৮:৩৪ পিএম
প্রশাসনের তড়িৎ উদ্যোগে ১৪ দিন পর বিদ্যুতের আলো পেলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার নিরীহ কালিগজিয়ার ত্রিপুরা জনগোষ্ঠী। বিদ্যুত সংযোগ পেয়ে এলাকাবাসী মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।
বন ও বিদ্যুৎ বিভাগের দ্বন্দ্বের কারণে ১৪ দিন অন্ধকারে থেকে মূল্য দিতে হল কালিগজিয়ার বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীদের।
রবিবার (১২মে) বিকেল ৫টায় কালিগজিয়ার ত্রিপুরা জনগোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে বিদ্যুতের আলো জ্বালিয়ে দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপক আফরোজা খান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান, জয়িতা ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশন এর পরিচালক-২ নিপুল কান্তি বালা, উপ সচিব- ১ মোঃ আরিফুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোঃ এনামুল হক, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, পুটিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব ও পল্লী বিদ্যুতের এজিএম, বনবিট কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






















