মাধবপুরে বন্যার্তদের মাঝে সেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জুলাই ২০২২, ১১:৫৭ পিএম


মাধবপুরে বন্যার্তদের মাঝে সেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


বিগঞ্জের মাধবপুরে বন্যার্তদের মাঝে সেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের ২শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় বন্যার্তদের মাঝে সেমাই, চিড়া, দুধ, কিসমিস, চিনি, লবণ, পিয়াজ সহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন, মাধবপুর পৌর সেচ্ছাসেবী লীগের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, ছাত্রলীগ নেতা শাকিল, নাঈম মিয়া, শ্রমিকলীগ নেতা সোহেল মিয়া, নাহিদ মিয়ার সহ স্থানীয় এলাকাবাসী।

 

Ads