কমলগঞ্জে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ জুলাই ২০২২, ০৫:৫৭ পিএম
ছবি- সংগৃহীত।
মৌলভীবাজারের কমলগঞ্জে বায়েজিদ মিয়া (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
বায়েজিদ একই এলাকার খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের দাবি তাদের অজান্তেই ভোর বেলা বায়েজিদ নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে টাওয়েল ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পরে বিষয়টি জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
























