মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ পাচারকারী আটক ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুলাই ২০২২, ০৮:০৯ পিএম


মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ পাচারকারী আটক ১

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

বিগঞ্জের মাধবপুরের বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক পাচারকারী আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা, শনিবার (২৩ জুলাই) ভোর রাতে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুর কাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে আন্দিউড়ার চকবাজার থেকে ২০ কেজি গাঁজা সহ এক পাচারকারী আটক করা হয়।

 

আটককৃত জগদীশপুর ইউপির উত্তর বেজুড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোঃ আব্দুল বাছির।

 

আরও পড়ুন: রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাচারকারী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Ads